Microsoft Server Outrage | মাইক্রোসফট বিভ্রাটে ব্যাহত বিমান পরিষেবা, বাতিল স্পাইসজেটের ৩ উড়ান!

Friday, November 13 2026, 12:18 pm
Microsoft Server Outrage | মাইক্রোসফট বিভ্রাটে ব্যাহত বিমান পরিষেবা, বাতিল স্পাইসজেটের ৩ উড়ান!
highlightKey Highlights

বিশ্বজুড়ে মাইক্রোসফটের (Microsoft) সার্ভার বিপর্যয়ের জেরে চরম সমস্যার মুখে পড়েছে বিমান চলাচল।


বিশ্বজুড়ে মাইক্রোসফটের (Microsoft) সার্ভার বিপর্যয়ের জেরে চরম সমস্যার মুখে পড়েছে বিমান চলাচল। আউটলুক, টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক পরিষেবা অচল হয়ে পড়ায় অনলাইন বুকিং এবং প্যাসেঞ্জার চেক-ইন সিস্টেম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্পাইসজেটের (SpiceJet) দিল্লি-পুনে, দিল্লি-লেহ এবং দিল্লি-মুম্বই—এই তিনটি উড়ান বাতিল করা হয়। এছাড়া দিল্লি থেকে দ্বারভাঙা ও মুম্বইগামী আরও দু’টি ফ্লাইট দেরিতে রওনা দেয়। অপ্রত্যাশিত এই বিভ্রাটে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উৎকণ্ঠা। পরিস্থিতি বিবেচনা করে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও আকাশা এয়ারের পক্ষ থেকেও বিকল্প সতর্কতা ও পরামর্শ জারি করা হয়েছে। বিমানবন্দরে রওনা দেওয়ার আগে যাত্রীদের ফ্লাইটের বর্তমান অবস্থা অনলাইনে যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File