Colombia | ১১০ সেনা সহ ১২৫ জনকে নিয়ে ভেঙে পড়ল বিমান! মৃত্যু ৬৬ জনের!
Tuesday, March 24 2026, 10:06 am

Key Highlightsকলোম্বিয়ায় ১১০ জন সেনা নিয়ে মোট ১২৫জনকে নিয়ে সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।
১২৫ জনকে নিয়ে ভেঙে পড়ল এক সামরিক বিমান! কলোম্বিয়ায় ১১০ জন সেনা নিয়ে মোট ১২৫জনকে নিয়ে সোমবার পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। মুহূর্তেই মধ্যেই আগুন ধরে যায়। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৫৮ জন সেনা জওয়ান, ছয় জন ক্রু সদস্য এবং দুই জন পুলিশ কর্মী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। শোক প্রকাশ করেছেন কলোম্বিয়ার প্রেসিডেন্ট।
- Related topics -
- আন্তর্জাতিক
- কলম্বিয়া
- বিমান
- বিমান দুর্ঘটনা


