Kerala Flash Flood | কেরলে হড়পা বানের সঙ্গে ভূমিধস! প্রকৃতির রোষে মৃত অন্তত ৫, নিখোঁজ ২!

Monday, September 21 2026, 12:40 pm
Kerala Flash Flood | কেরলে হড়পা বানের সঙ্গে ভূমিধস! প্রকৃতির রোষে  মৃত অন্তত ৫, নিখোঁজ ২!
highlightKey Highlights

হড়পা বান ও ভূমিধসের জোড়া বিপর্যয়ে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেরলে।


হড়পা বান ও ভূমিধসের জোড়া বিপর্যয়ে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেরলে। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন ২ জন। রবিবার ছুটির দিনে মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে হঠাৎ হড়পা বান আসায় পর্যটকসহ বহু মানুষ ভেসে যান। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের তৎপরতায় ২৭ জনকে উদ্ধার করা গেলেও ২ জনের মৃতদেহ পাওয়া যায়। অন্যদিকে, ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে প্রবল বৃষ্টির জেরে ধস নেমে ২ কৃষকের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ক্ষিপ্রতার সঙ্গে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। বিপজ্জনক এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File