WB Assembly | দায়িত্বপূর্ণ আচরণ করেননি, বিধানসভার ইতিহাসে এই প্রথম মার্শাল সাসপেন্ড!
Wednesday, August 5 2026, 10:41 am

Key Highlightsমার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, বিধায়কদের আচরণ ঠিকঠাক করছেন না।
বিধানসভার ইতিহাসে এই প্রথম মার্শাল সাসপেন্ড। মার্শাল দেবব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, বিধায়কদের আচরণ ঠিকঠাক করছেন না। সেই মর্মে একাধিক বিধায়ক অভিযোগ করেছেন। লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে যখন ওরিয়েন্টশন ক্যাম্প হয়েছিল বিধায়কদের, সেই সময় দায়িত্বপূর্ণ আচরণ করেননি মার্শাল। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। মঙ্গলবার বিধানসভার সচিবালয় থেকে তাঁর পদচ্যুতির লিখিত নির্দেশনামা জারি করা হয়। পুলিশ ও সচিবালয় সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে শুরু হওয়া বিভাগীয় তদন্তের রিপোর্ট আসার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বিধানসভার ইতিহাসে, কোনও পদে থাকা মার্শালকে সাসপেন্ড করার ঘটনা রাজ্যে এই প্রথম।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা ভবন
- সাসপেন্ড


