Firhad Hakim | কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা চান ফিরহাদ হাকিম, ইচ্ছাপ্রকাশ করলেন দলনেত্রীর কাছে!

Wednesday, June 3 2026, 12:52 pm
Firhad Hakim | কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা চান ফিরহাদ হাকিম, ইচ্ছাপ্রকাশ করলেন দলনেত্রীর কাছে!
highlightKey Highlights

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করলেন ফিরহাদ হাকিম।


টালমাটাল পরিস্থিতি রাজ্যের প্রায় সব ক’টা পুরসভাতেই। ভেঙেছে একের পর এক পুর বোর্ড। বাদ নেই কলকাতা পুরনিগমও। এই আবহেই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করলেন ফিরহাদ হাকিম। বুধবার মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন তিনি। মেয়র হিসেবে থাকলেও স্বাধীন ভাবে কাজ করতে পারছেন না বলে ঘনিষ্ঠ মহলে ফিরহাদ জানিয়েছেন বলে সূত্রের খবর। বুধবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও ফিরহাদের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File