Firecracker update | দীপাবলি-কালীপুজোয় বাজি পোড়ানোয় জারি নিষেধাজ্ঞা, ক’টা থেকে ক’টা পর্যন্ত পোড়াবেন বাজি?
Thursday, October 29 2026, 3:00 pm

Key Highlightsস্বরাষ্ট্র সচিব জানান, সাধারণ মানুষকে শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর জন্য আবেদন জানানো হচ্ছে।
চোরবাগানের পুজোমণ্ডপে দুর্ঘটনার পর কালীপুজো, ছটপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো ও রাস উৎসব ঘিরে বাড়তি সতর্কতা রাজ্য সরকারের। এদিন পুজোর মরশুমে বাজি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের কথা জানালেন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন দমকলের ডিজি অনুজ শর্মা, ডিজিপি সিদ্ধীনাথ গুপ্ত এবং পুলিশ কমিশনার অজয় নন্দা। স্বরাষ্ট্র সচিব জানান, আদালতের নির্দেশ অনুযায়ী, দীপাবলির সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোর সময় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। হাসপাতাল, নার্সিং হোম ও ওল্ড এজ হোমের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো যাবে না। নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিজিপি সিদ্ধীনাথ গুপ্ত। সাধারণ মানুষকে শুধুমাত্র সবুজ বাজি ফাটানোর আবেদন জানিয়েছে রাজ্য।
- Related topics -
- দেশ
- বাজি নিষিদ্ধ
- আতশবাজি মেলা
- বাজি নিষেধাজ্ঞা
- বাজি কারখানা
- বাজি
- আতশবাজি ব্যবসা
- দীপাবলি
- কালীপূজা
- ছটপুজো
- ভারত
- রাজ্য


