Dum Dum Airport | দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন!

Tuesday, August 18 2026, 10:43 am
Dum Dum Airport | দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন!
highlightKey Highlights

দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড!


দমদমে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড! মঙ্গলবার ভোরে দমদম বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটে। এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। ভোর প্রায় ৪টে নাগাদ এটিসি বিল্ডিংয়ের তিনতলা থেকে আগুনের ফুলকি দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। এটিসি বিল্ডিংয়ের তিনতলার একটি অংশ থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমে বিমানবন্দরে থাকা দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও দুটি ইঞ্জিন পাঠানো হয়। মোট তিনটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের খবরও নেই। তবে গুরুত্বপূর্ণ এই ভবনে আগুন লাগায় কিছু সময়ের জন্য উদ্বেগ তৈরি হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File