Kabir Suman | হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, কবীর সুমনের বিরুদ্ধে FIR দায়ের থানায়!

Wednesday, May 27 2026, 3:42 am
Kabir Suman | হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, কবীর সুমনের বিরুদ্ধে FIR দায়ের থানায়!
highlightKey Highlights

কবীর সুমনের বিরুদ্ধেই হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে নেতাজি নগর থানায় FIR দায়েরের কথা জানাল ‘জাতির কথা’ নামে একটি সংগঠন।


এবার বিপাকে কবীর সুমন। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গায়কের বিরুদ্ধে FIR দায়ের করা হলো। নেতাজি নগর থানায় FIR দায়ের করলো ‘জাতির কথা’ নামে একটি সংগঠন। ওই সংগঠনের দাবি, হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের পাশাপাশি মহিলাদেরও অপমান করেছেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় সংগঠনের সদস্যরা বলেছেন, ‘বাঙালি এবং মহিলাদের প্রতি তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, আমরা তা বরদাস্ত করতে পারব না।’ তাঁদের স্পষ্ট কথা, ‘হিন্দুদের আর তাচ্ছিল্য করা যাবে না। মূল্য চোকাতে হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File