Metro | মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা! নতুন নিয়ম চেন্নাইয়ে, কলকাতাতেও চালু হবে এই নিয়ম?

Monday, July 13 2026, 9:20 am
Metro | মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা! নতুন নিয়ম চেন্নাইয়ে, কলকাতাতেও চালু হবে এই নিয়ম?
highlightKey Highlights

মেট্রোয় বা পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL)।


মেট্রোয় বা পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL)। অনেক ক্ষেত্রেই অভিযোগ ওঠে মেট্রোয় ইয়ারফোন বা হেডফোন ছাড়া মোবাইলে রিলস দেখার। তাতে অন্য যাত্রীর অসুবিধা হয়। এই সমস্যার সমাধান করতেই চেন্নাই মেট্রো রেল লিমিটেড একটি বিবৃতিতে জানিয়েছে, মেট্রোয় ভ্রমণের সময়ে হেডফোন ছাড়া ভিডিয়ো বা গান চালালে দিতে হবে মোটা টাকা জরিমানা। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে জোরে ভিডিয়ো চালালে সর্বোচ্চ ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। সেই কারণে চেন্নাই মেট্রো রেল সমস্ত যাত্রীদের অনুরোধ জানিয়েছেন, সহযাত্রীদের কথা মাথায় রেখে হেডফোন ব্যবহারের জন্য এবং জোরে কথা না বলার জন্য। এই নিয়ম কি চালু হবে কলকাতা মেট্রোর ক্ষেত্রেও? এ বিষয়ে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান বলেন, ‘এ বিষয়ে এখনও পর্যন্ত কর্তৃপক্ষের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে এ বিষয়ে জানানো হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File