FIFA World Cup | বেসরকারি বিনিয়োগের ডাক, বিশ্বকাপ বিক্রি করার ছক ফিফা সভাপতি ইনফান্তিনোর? কড়া প্রতিক্রিয়া উয়েফার
Wednesday, July 29 2026, 4:21 am

Key Highlightsফিফা নাকি আগামী বিশ্বকাপ থেকেই টুর্নামেন্টে সরাসরি বেসরকারি বিনিয়োগ আহ্বান করার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে।
একাধিক ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বিশ্বকাপ থেকেই টুর্নামেন্টে সরাসরি বেসরকারি বিনিয়োগ আহ্বান করার প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করছে ফিফা! সদস্য দেশগুলোর অনুমোদন সাপেক্ষে বিশ্বকাপ পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার মূল্যের একটি কোম্পানি গঠন করা হবে। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ১০ বিলিয়ন ডলারের অংশীদারিত্ব বিক্রি করা হবে। যৌথভাবে টুর্নামেন্ট পরিচালিত হবে। খবর প্রকাশ্যে আসতেই কড়া বিবৃতি উয়েফার। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বলে দিচ্ছে, ‘এই সিদ্ধান্ত সব সীমা অতিক্রম করেছে। যারা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। যারা এই খেলাটার নিয়ন্ত্রক, সেই সব প্রতিষ্ঠানের এগুলো কখনওই করা উচিত নয়।’ উয়েফার দাবি, ‘আমরা কেউই ফুটবলের মালিক নই। বিশ্বকাপ ফিফার বিক্রি করার সম্পদ নয়।’
- Related topics -
- খেলাধুলা
- বিশ্বকাপ 2026
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- ফিফা প্রাক্তন প্রেসিডেন্ট
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- ইউইএফএ


