FIFA World Cup 2026 | জয়ী দলের আঙুলে শোভা পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’! ফাইনালের আগে ঘোষণা FIFA-র
Friday, July 17 2026, 4:09 pm

Key Highlightsফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চেই চ্যাম্পিয়ন দলের কোচ ও খেলোয়াড়দের হাতে প্রতীকী ‘চ্যাম্পিয়নশিপ রিং’ তুলে দেওয়া হবে।
বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা ট্রফি ও সোনার পদকের পাশাপাশি বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার ঘোষণা করলো ফিফা। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট সূত্রে খবর, এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২,০২৬টি বিশেষ আংটি তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১,৯৯৬টি সরকারি লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসাবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। প্রতিটি আংটির এক পাশে থাকবে বিশ্বকাপের নকশা, অন্য পাশে চ্যাম্পিয়ন দলের পরিচয়, প্রতীক এবং রং। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চেই চ্যাম্পিয়ন দলের কোচ ও খেলোয়াড়দের হাতে প্রতীকী ‘চ্যাম্পিয়নশিপ রিং’ তুলে দেওয়া হবে। পরে প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আলাদা করে তৈরি করা হবে স্থায়ী আংটি।


