FIFA World Cup 2026 | ইউটিউবে টাকা ভরে দেখতে হবে বিশ্বকাপ? সম্প্রচার অ্যামাজন প্রাইমেও! আশঙ্কায় ফুটবলপ্রেমীরা

Saturday, May 16 2026, 2:28 pm
FIFA World Cup 2026 | ইউটিউবে টাকা ভরে দেখতে হবে বিশ্বকাপ? সম্প্রচার অ্যামাজন প্রাইমেও! আশঙ্কায় ফুটবলপ্রেমীরা
highlightKey Highlights

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে ইউটিউব প্রিমিয়াম ও অ্যামাজন প্রাইম বিশ্বকাপের স্বত্ব পাওয়ার দৌড়ে আছে।


১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো ও কানাডার মাটিতে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথমে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। টাকার অঙ্কে দৌড় থেকে ছিটকে গিয়েছে জিও ও সোনির মতো সংস্থারা। এই পরিস্থিতিতে এগিয়ে এলো ইউটিউব প্রিমিয়াম এবং অ্যামাজন প্রাইম। দু ক্ষেত্রেই টাকা দিয়ে ম্যাচ দেখতে হবে ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, ৫ কোটি টাকা প্রস্তাব দিয়েছে দূরদর্শন। তবে তাতে শুধুমাত্র নকআউট পর্বের ম্যাচ দেখা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File