FIFA World Cup 2026 | বড় পর্দায় লাইভ স্ক্রিনিং হবে বিশ্বকাপের, ফুটবল অনুরাগীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Friday, July 17 2026, 5:09 pm
FIFA World Cup 2026 | বড় পর্দায় লাইভ স্ক্রিনিং হবে বিশ্বকাপের, ফুটবল অনুরাগীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
highlightKey Highlights

যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি জেলায় বড় পর্দায় লাইভ স্ক্রিনিংয়ের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।


জেলায় জেলায় ফুটবল অনুরাগীদের জন্যে নয়া উদ্যোগ নিলো রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর। যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডে নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতিটি জেলায় বড় পর্দায় লাইভ স্ক্রিনিংয়ের উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ২০ জুলাই রাত সাড়ে বারোটায় প্রতি জেলায় নির্দিষ্ট স্থানে বড় স্ক্রিনে খেলা দেখানো হবে। এই কর্মসূচির জন্য প্রতি জেলায় ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রবিবার রাতে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। হাই প্রোফাইল ম্যাচ দেখতে মুখিয়ে আছেন ফুটবলকর্মীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File