Fifa World Cup 2026 | বিশ্বকাপ বিভ্রাট! হাইতির পর এবার মিশরকে জার্সি বদলের নির্দেশ FIFA-র
Sunday, June 14 2026, 6:45 am

Key Highlightsযেহেতু AFCON এবং বিশ্বকাপ পুরো আলাদা তাই FIFA মিশরকে নির্দেশ দেয় AFCON-এর তারা ঢেকে দিকে।
চলতি বিশ্বকাপে হাইতির পর মিশরকে জার্সি বদলের নির্দেশ দিল FIFA। মোট সাতবার আফ্রিকান কাপ অফ নেশন্স বা AFCON জিতেছে মিশর। সেই জয়কে উদযাপন করতে জার্সির এমব্লেমের (যেখানে দলের লোগো থাকে) উপরে সাতটা তারা রেখেছিল। FIFA-র নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের মঞ্চে অন্য ট্রফি জয়ের স্মৃতি রাখা যায় না। এই নির্দেশ মেনে নিয়েছে মিশর। তারার ছবি সরানোর পাশাপাশি নামের রংও বদলেছে তারা। যদিও আচমকা এই নির্দেশে ক্ষুব্ধ সমর্থকরা।


