Fifa World Cup 2026 | বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার ব্রাজিলের, জিততে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

Saturday, June 13 2026, 4:00 pm
Fifa World Cup 2026 | বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহার ব্রাজিলের, জিততে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা
highlightKey Highlights

বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি ফুটবল, ক্রিকেট-সহ নানা খেলায় এই ব্যবহৃত হচ্ছে। এই টেকনোলজিতে ফুটবলারদের একটি বিশেষ পোশাক পরতে হয়, যাকে বলা হয় ‘স্মার্ট ভেস্ট’।


বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। প্লেয়ারদের সর্বোচ্চ অনুশীলন দিতে বিশেষ এক প্রযুক্তিরও সাহায্য নিয়েছে ‘সেলেকাও’রা। এই প্রযুক্তির নাম ‘প্লেয়ার ট্র্যাকিং টেকনোলজি’। এই টেকনোলজিতে অনেকটা স্পোর্টস ব্রা-র মতো দেখতে একটি ‘স্মার্ট ভেস্ট’ পড়তে হয় খেলোয়াড়দের। এই ভেস্টে একাধিক সেন্সর লাগানো থাকে। এগুলোর সাহায্যে হৃদ্‌স্পন্দন, রক্তচাপ, দৌড়ের সর্বোচ্চ গতি এবং শরীরের আরও নানা তথ্য সংগ্রহ করা হয়। এই প্রসেসে ফুটবলারদের পারফরম্যান্স, ক্লান্তির মাত্রা এবং শারীরিক সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানছেন কোচ কার্লো আন্সেলোত্তি ও সাপোর্ট স্টাফরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File