FIFA Streaming | এবার ফ্রী-তে FIFA বিশ্বকাপ দেখতে পারবেন ব্রাজ়িলিয়ানরা, সৌজন্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

Wednesday, May 27 2026, 1:29 pm
FIFA Streaming | এবার ফ্রী-তে FIFA বিশ্বকাপ দেখতে পারবেন ব্রাজ়িলিয়ানরা, সৌজন্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
highlightKey Highlights

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টুর্নামেন্টের ম্যাচগুলো বিনামূল্যে দেখতে চলেছেন ব্রাজ়িলিয়ানরা। আর সেই বদলের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ডিজিটাল প্ল্যাটফর্ম= CazeTV।


বিশ্বকাপ সম্প্রচারে FIFA অতিরিক্ত দর হাঁকায় কোনো সংস্থাই বিশেষ আগ্রহ দেখাচ্ছে না। এই পরিস্থিতিতে মুখে হাসি ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন তাঁরা। সম্প্রতি CazeTV নাম এক স্পোর্টস মিডিয়া সংস্থায় বিনিয়োগ করেছেন খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন করা হবে আমেরিকা, ক্যানাডা এবং মেক্সিকোতে। ওই টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ ব্রাজ়িলে 4K কোয়ালিটিতে সরাসরি সম্প্রচার করবে CazeTV। বর্তমানে ইউটিউবে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ২ কোটি ৬৯ লক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File