FASTag Rule | দিব্যাঙ্গদের ফাস্ট্যাগে স্বস্তি, প্রতি বছর রিনিউ করার নিয়মে বদল!

Friday, October 2 2026, 3:39 pm
FASTag Rule | দিব্যাঙ্গদের ফাস্ট্যাগে স্বস্তি, প্রতি বছর রিনিউ করার নিয়মে বদল!
highlightKey Highlights

বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ চালকদের জন্য ফাস্ট্যাগের (FASTag) নিয়মে বড় ছাড় দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক।


বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ চালকদের জন্য ফাস্ট্যাগের (FASTag) নিয়মে বড় ছাড় দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, দিব্যাঙ্গদের আর প্রতি বছর ফাস্ট্যাগ রিনিউ করতে হবে না। এখন থেকে ইউনিক ডিসাবিলিটি আইডি কার্ডে উল্লিখিত প্রতিবন্ধকতার শতাংশের ভিত্তিতে ফাস্ট্যাগের মেয়াদ নির্ধারিত হবে। ৭০ থেকে ১০০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলে ফাস্ট্যাগের মেয়াদ মিলবে পাঁচ বছর। অন্যদিকে, ৪০ থেকে ৭০ শতাংশের কম প্রতিবন্ধকতার ক্ষেত্রে মেয়াদ থাকবে তিন বছর। মেয়াদ শেষে এটি পুনরায় রিনিউ করা যাবে। জাতীয় সড়কের টোল ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File