Farakka Train Line | ফের ফারাক্কায় ভূমি ধস, বসে গেল রেল ট্র্যাক! বাতিল একাধিক ট্রেন

Friday, September 4 2026, 6:33 am
Farakka Train Line | ফের ফারাক্কায় ভূমি ধস, বসে গেল রেল ট্র্যাক! বাতিল একাধিক ট্রেন
highlightKey Highlights

বৃহস্পতিবার রাতে ফের একই জায়গায় ধস নামায় নিউ ফরাক্কা স্টেশন দিয়ে ট্রেন চলাচল কবে সম্পূর্ণ স্বাভাবিক হবে তা অনিশ্চিত হয়ে পড়ল।


মেরামতি চলাকালীন ফের ধস নামলো মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনে। ধসের জেরে বেঁকে গিয়েছে ওভারহেড ইলেকট্রিক পোল। রেল সূত্রে খবর, মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের একটি অংশে ফের ল্যান্ড সাবসিডেন্স বা রেললাইনের মাটি বসে যাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি পর্যালোচনা করে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, জোগবনী এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, কামাখ্যা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং বন্দে ভারত এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। বর্তমানে কমপক্ষে ১০০-র বেশি রেল কর্মী বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় ভূমি ধস মেরামতির চেষ্টা করছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File