Train Derailed | লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন! বালুরঘাট স্টেশনে লাইন থেকে সরে গেল ইঞ্জিনের চাকা!

Monday, September 21 2026, 9:32 am
Train Derailed | লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন!  বালুরঘাট স্টেশনে লাইন থেকে সরে গেল ইঞ্জিনের চাকা!
highlightKey Highlights

সোমবার দুপুরে বালুরঘাট স্টেশনে শানটিং করার সময় লাইনচ্যুত হয়ে পড়ে ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন।


সোমবার দুপুরে বালুরঘাট স্টেশনে শানটিং করার সময় লাইনচ্যুত হয়ে পড়ে ফরাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন। আউট লাইন থেকে তিন নম্বর প্ল্যাটফর্মে আনার পথে দুর্ঘটনাটি ঘটে। তবে সেই মুহূর্তে ট্রেনে কোনো যাত্রী না থাকায় বড়সড় বিপদ এড়ানো গেছে এবং কেউ হতাহত হননি। ঘটনার খবর পেয়েই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। কাটিহার থেকে একটি বিশেষ উদ্ধারকারী ট্রেন এনে ইঞ্জিনটিকে পুনরায় লাইনে তোলার কাজ শুরু করা হয়। শানটিংয়ের গতি, লাইনের পরিস্থিতি বা কোনো প্রযুক্তিগত ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল। এই দুর্ঘটনার ফলে বিকেল ৫টায় নির্দিষ্ট সময়ে ট্রেনটি ছাড়বে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File