Ritabrata Banerjee | ২১ জুলাইয়ের শহিদ পরিবারকে দেওয়া হবে প্রতি মাসে ১০ হাজার টাকা, শহিদ দিবসের মঞ্চ থেকে বড় ঘোষণা ঋতব্রতর!

Key Highlights১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের পরিবারগুলির জন্য বড় ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের পরিবারগুলির জন্য বড় ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহিদদের পরিবারগুলিকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। তৃণমূলের অ্যাকাউন্ট থেকেই এই টাকা দেওয়া হবে বলে তিনি জানান। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বলেন, “জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার-সহ পূর্ণ বেঞ্চের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। আমরাই কেন আসল তৃণমূল, তার সমস্ত তথ্য দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের উপর ভরসা আছে বলে আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক এবং তৃণমূল কংগ্রেসের যা কিছু রয়েছে, তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। নির্বাচন কমিশন যদি আমাদের পক্ষে সিদ্ধান্ত দেন, তাহলে তৃণমূলের প্রথম জাতীয় কর্মসমিতির বৈঠক যখন হবে, প্রথম যে কাজটা আমরা করব এই যে পার্টির বিপুল টাকা, আমরা বিরাট পারব না, তবে ২১ জুলাইয়ের যত শহিদ পরিবার, সেই সব শহিদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ১০ হাজার করে টাকা পৌঁছে যাবে। কারণ, এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। আমরা অঙ্ক কষে দেখেছি এটা সম্ভব।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- ২১শে জুলাই


