Jahangir Khan | গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান! ছিল নেপাল সীমান্ত ধরে পালানোর ছক!

Monday, June 8 2026, 6:20 am
Jahangir Khan | গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান! ছিল নেপাল সীমান্ত ধরে পালানোর ছক!
highlightKey Highlights

নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স।


গ্রেফতার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান। জানা গিয়েছে, নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। নেপাল বাংলাদেশ সীমান্ত থেকে বিদেশে পালানোর ছক কষেছিল জাহাঙ্গির। দীর্ঘদিন ধরেই জাহাঙ্গিরের স্বেচ্ছাচারে অতিষ্ঠ ছিলেন ফলতাবাসী। লুঠ, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ ছিল। এছাড়াও নির্বাচনের আগে SIRএর সময় থেকেই জাহাঙ্গির খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। বিএলও-র ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম তালিকায় তোলানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এরপর নির্বাচনের আগে এলাকায় ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। এদিকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ঘরছাড়া ছিল জাহাঙ্গির। তার খোঁজে তল্লাশি চলছিল। এবার STF এর জালে অবশেষে ধরা পড়লো ‘পুষ্পা’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File