Assam | মুখ থেঁতলানো! গোপনাঙ্গে রড! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় অসম!

Key Highlights১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে শোরগোল অসমে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে অসমের হাইলাকান্দি জেলায়।
১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে শোরগোল অসমে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে অসমের হাইলাকান্দি জেলায়। আত্মীয়ের বাড়ি থেকে পিকনিক সেরে এসে বাড়িতে ওই কিশোরীর দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীর মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়েছে। এমনকী তাঁর গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, ওই কিশোরীকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। যদিও যৌন নির্যাতনের অভিযোগ এবং মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে ৬ নম্বর জাতীয় সড়ক (এনএইচ) অবরোধ করেন তাঁরা। অন্যদিকে, সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) অমিতাভ সিনহা নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।


