Arunachal Pradesh | অরুণাচল সীমান্তে ভারত-চিন মুখোমুখি সংঘাত জারি, স্বীকার ITBP প্রধানের!

Friday, October 23 2026, 12:50 pm
Arunachal Pradesh | অরুণাচল সীমান্তে ভারত-চিন মুখোমুখি সংঘাত জারি, স্বীকার ITBP প্রধানের!
highlightKey Highlights

অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তে এখনও চিন সেনার সঙ্গে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি বজায় রয়েছে বলে জানালেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর প্রধান শত্রুজিৎ সিং কাপুর।


অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তে এখনও চিন সেনার সঙ্গে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি বজায় রয়েছে বলে জানালেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর প্রধান শত্রুজিৎ সিং কাপুর। রাজস্থানের আলওয়ারে বাহিনীর ৬৫তম প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, গত জুলাই মাস থেকেই সীমান্ত এলাকায় চিন ও ভারতীয় সেনার মধ্যে এই উত্তেজনা চলছে এবং তাকিংসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পেট্রোলিং পয়েন্টে ভারতীয় জওয়ানদের বাধা দিচ্ছে বেজিং।গালওয়ান সংঘর্ষের ছয় বছর পর আইটিবিপি প্রধানের এই সরকারি স্বীকারোক্তি সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তবে এই সংঘাতের মোকাবিলায় জওয়ানদের তৈরি রাখতে ‘শৌর্য’ কমান্ডো ও ড্রোন মোতায়েনসহ একগুচ্ছ বিশেষ পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File