Padma Hilsa | ছাড়পত্র দিল না বাংলাদেশের তারেক সরকার, পুজোর আগে ভারতে পদ্মার ইলিশ আসা নিয়ে চরম অনিশ্চয়তা!
Friday, September 25 2026, 6:12 am

Key Highlightsদুর্গাপুজোর মুখে ভারতে বাংলাদেশি ইলিশ আসা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
দুর্গাপুজোর মুখে ভারতে বাংলাদেশি ইলিশ আসা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের দাবি, ওপার বাংলা থেকে ইলিশ আমদানির আবেদন জানানো হলেও ঢাকা এখনও ছাড়পত্র দেয়নি। সেই সঙ্গে গুজরাট থেকে বাংলাদেশে ডিম ভর্তি ইলিশ পাঠানোও বন্ধ রাখা হয়েছে। গত বছর পুজোর আগে প্রায় ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ রাজ্যে এসেছিল। কিন্তু এবার আমদানির অনুমতি না মেলায় চিন্তা বাড়ছে মাছ ব্যবসায়ীদের। আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। ফলে হাতে সময় খুবই কম। আমদানিকারকদের একাংশের মতে, এই ছাড়পত্র না পাওয়ার নেপথ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক কারণ থাকতে পারে।
- Related topics -
- দেশ
- ভারত
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- ইলিশ


