Malda Mangoes | ইতালি-দুবাইয়ে পাড়ি মালদার হিমসাগর-আম্রপালির, বিদেশি রসনা তৃপ্ত করতে চাহিদা বাড়ছে বঙ্গের আমের
Wednesday, July 1 2026, 2:25 pm

Key Highlightsপ্রথম দফায় ইতালি, আবু ধাবি এবং দুবাইয়ে গেল মালদহের উন্নত প্রজাতির প্রায় ছয় মেট্রিকটন আম।
ভরা মরশুমে বিদেশে পাড়ি দিলো মালদহের আম। সূত্রের খবর, একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থার মাধ্যমে আকাশপথে ইতালির মিলান শহরে এবং দুবাই সহ আরব আমিরশাহী পাড়ি দিয়েছে মালদহের হিমসাগর, আম্রপালি ও মল্লিকা। মালদহ জেলায় আম প্যাকেজিং করে শীততাপ নিয়ন্ত্রিত রেফ্রিজারেটরে বিমান যোগে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৬ মেট্রিক টন আম ইতালি ও আরব আমিরশাহীতে রপ্তানি করা হয়েছে। রাজ্যের উদ্যানপালনের দপ্তরের উপ-অধিকর্তা সামন্ত লায়েক বলেন, “কলকাতা, দিল্লি ও মুম্বইয়ের দুই রপ্তানিকারক সংস্থার সঙ্গে কথা হয়েছে। তাঁরা ৫০০ মেট্রিকটন আম মালদহ থেকে বিদেশে রপ্তানির প্রস্তুতি নিয়েছেন।”


