Chhattisgarh | ছত্তিসগড়ের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ! দুর্ঘটনায় মৃত্যু ৯ জনের, আহত অন্তত ১৫!
Tuesday, April 14 2026, 1:23 pm

Key Highlightsছত্তিসগড়ের শক্তি জেলায় সিংহিতারি গ্রামে অবস্থিত বেদান্তর বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনাটি ঘটে।
ছত্তিসগড়ে ভয়াবহ দুর্ঘটনা! ছত্তিসগড়ের শক্তি জেলায় সিংহিতারি গ্রামে অবস্থিত বেদান্তর বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণে কমপক্ষে মৃত্যু হয়েছে ৯ জন শ্রমিকের। গুরুতর ভাবে আহত হয়েছেন অন্তত ১৫ জন শ্রমিকের। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন প্ল্যান্টের ভিতরেই আচমকা এই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে কারখানায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই মিলে একসঙ্গে কারখানা থেকে বার হওয়ার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থলে কার্যত পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।


