Mumbai | মেয়াদ পেরনো ম্যাগি-কুরকুরে-লিমকাতে নতুন ডেট লাগিয়ে বাজারে বিক্রি! মহারাষ্ট্রে ৭৫ লাখের প্রতারণা ফাঁস!

Tuesday, September 1 2026, 2:00 pm
Mumbai | মেয়াদ পেরনো ম্যাগি-কুরকুরে-লিমকাতে নতুন ডেট লাগিয়ে বাজারে বিক্রি! মহারাষ্ট্রে ৭৫ লাখের প্রতারণা ফাঁস!
highlightKey Highlights

পুরানো প্যাকেটের এক্সপায়ারি ডেট প্লাস্টিকের আস্তরণে ঢেকে তার ওপর নতুন তারিখ প্রিন্ট করে বাজারে ছাড়া হতো।


লে’জ, কুরকুরে, ম্যাগি ও লিমকার মতো অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য নতুন প্যাকেটে ভরে বিক্রির এক বিরাট জালিয়াতি চক্র ফাঁস করল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) ও নবি মুম্বই পুলিশ।তদন্তকারীরা জানান, নবি মুম্বইয়ের একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৮,৫০০-র বেশি কার্টন বাজেয়াপ্ত করা হয়েছে। পুরানো প্যাকেটের এক্সপায়ারি ডেট প্লাস্টিকের আস্তরণে ঢেকে তার ওপর নতুন তারিখ প্রিন্ট করে বাজারে ছাড়া হতো। মহারাষ্ট্র ছাড়াও দিল্লি ও নয়ডায় পাঠানো হতো এই ক্ষতিকর খাবার। এই ঘটনায় খাদ্য নিরাপত্তা দফতর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File