Cinema Hall | সিনেমা হলে জলের বোতলে অতিরিক্ত দাম! সংস্থাকে ৮৫ হাজার জরিমানা আদালতের!

Friday, October 9 2026, 8:56 am
Cinema Hall | সিনেমা হলে জলের বোতলে অতিরিক্ত দাম! সংস্থাকে ৮৫ হাজার জরিমানা আদালতের!
highlightKey Highlights

সিনেমা হলের ভেতরে কুড়ি টাকার জলের বোতল ৫০ টাকায় বিক্রির অভিযোগে মাল্টিপ্লেক্স ও বহুজাতিক সংস্থাকে ৮৫,০০০ টাকা জরিমানা করল পাটনার ক্রেতা সুরক্ষা আদালত।


সিনেমা হলের ভেতরে কুড়ি টাকার জলের বোতল ৫০ টাকায় বিক্রির অভিযোগে মাল্টিপ্লেক্স ও বহুজাতিক সংস্থাকে ৮৫,০০০ টাকা জরিমানা করল পাটনার ক্রেতা সুরক্ষা আদালত। দীর্ঘ প্রায় এক দশক আইনি লড়াইয়ের পর এই রায় দেওয়া হয়েছে। ২০১৬ সালে পাটনার এক মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে বাইরে থেকে জলের বোতল নিয়ে ঢুকতে বাধা পান রজত তিওয়ারি নামের এক ব্যক্তি। হলের ভিতরে আড়াই গুণ বেশি দামে জল কিনতে বাধ্য হওয়ায় তিনি ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন। শুনানি শেষে আদালত জানায়, বাইরে থেকে বোতল নিয়ে যেতে না দিয়ে চড়া দামে জল বিক্রি করায় নিয়ম ভেঙেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। এর ফলে মানসিক হয়রানি ও আইনি খরচ বাবদ বাদীর জন্য ৩৫,০০০ টাকা এবং রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে ৫০,০০০ টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File