VP Dhankar | প্রাতর্ভ্রমণে বেরিয়ে অসুস্থ, AIIMS-এ ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনখড়!
Wednesday, November 11 2026, 2:35 pm

Key Highlightsদেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় অসুস্থ। বর্তমানে তিনি এইমসে চিকিৎসাধীন।
প্রাতর্ভ্রমণে বেরিয়ে অসুস্থ হয়েছে পড়লেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সূত্রের খবর, বুধবার রোজকার মতো প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ৭৫ বছর বয়সি ধনখড়। আচমকাই মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি। নিরাপত্তাকর্মীরা তাঁকে পুলিশের গাড়িতে করে বাসভবনে নিয়ে যান। ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের চিকিৎসকদের একটি দল এবং এইমসের চিকিৎসক সন্দীপ শেঠ প্রাক্তন উপরাষ্ট্রপতির প্রাথমিক চিকিৎসা করেন। শারীরিক পরিস্থিতি বিবেচনা করে ধনখড়কে দ্রুত এইমসে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কার্ডিয়ো-নিউরো সেন্টারে চিকিৎসাধীন আছেন।
- Related topics -
- দেশ
- রাজনৈতিক
- উপরাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি
- ভারত
- অসুস্থ


