E-KYC for LPG | আগামী ১৬ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি করতে হবে দেশে গৃহস্থালির রান্নার গ্যাসের প্রত্যেক গ্রাহককে, নাহলেই বিপদ!

Key Highlightsআগামী ১৬ অগস্টের মধ্যে দেশে গৃহস্থালির রান্নার গ্যাসের প্রত্যেক গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC বা আধার সংযোগ) করাতে হবে।
আগামী ১৬ অগস্টের মধ্যে দেশে গৃহস্থালির রান্নার গ্যাসের প্রত্যেক গ্রাহককে ই-কেওয়াইসি (e-KYC বা আধার সংযোগ) করাতে হবে। এমনটাই সাফ জানিয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তাদের সতর্কবার্তা, কেউ তা না করালে ওই দিনের পর থেকে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার আর গৃহস্থালির দামে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এখন সরাসরি না বললেও ১৬ অগস্টের পরে ওই গ্রাহকদের তা কিনতে হতে পারে বাণিজ্যিক গ্যাসের দামের অনুপাতে। অর্থাৎ কলকাতার সাধারণ গ্রাহক ই-কেওয়াইসি না করালে আর এখনকার মতো ৯৬৮ টাকায় সিলিন্ডার কিনতে পারবেন না। গুনতে হবে ২০০০ টাকার বেশি। উজ্জ্বলা গ্রাহকদেরও এই সংযুক্তি না থাকলে গ্যাস কিনতে অতিরিক্ত খরচ হবে। সরকারের তরফে জানানো হয়েছে, ভুয়ো বা নকল অ্যাকাউন্ট বন্ধ করতে এবং গ্যাসের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত। যাঁরা ই-কেওয়াইসি করবেন, শুধুমাত্র তাঁরাই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। যাঁরা এখনও পর্যন্ত তাঁদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করাননি, কেবল তাঁদের জন্যই এই প্রক্রিয়া।
- Related topics -
- দেশ
- ভারত
- এলপিজি
- রান্নার গ্যাস


