Everest Base Camp | এভারেস্ট অভিযানে গিয়ে সর্বস্বান্ত বসিরহাটের ২৯ পর্বতারোহী, পুড়ে ছাই টাকা-জামা-ওষুধ!

Key Highlightsবরফে ঢাকা পাহাড়ি এলাকায় যে হোটেলে তাঁরা আশ্রয় নিয়েছিলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সেই হোটেলে ভয়াবহ আগুন লাগে।
এভারেস্টে ট্র্যাকিং এ গিয়ে বিপদের মুখে পড়ল ২৯ পর্বতারোহী। হোটেলে অগ্নিকান্ডে আগুনে পুড়ে ছাই হয়ে গেলো তাঁদের জামাকাপড়, শীতের পোশাক, ওষুধপত্র, টাকা-পয়সা-সহ যাবতীয় সামগ্রী। সূত্রের খবর, গত ২১ শে অক্টোবর বসিরহাটের ‘ট্রাভেলার্স গিল্ড সংস্থা’ থেকে ২৯ জুনের একটি পার্বত আরোহী এভারেস্ট ট্রাকিংয়ের উদ্দেশে রওনা হয়। আগামী ৩০ অক্টোবর তাদের মধ্যে ১৯ জন ডিংবোচে নামক বেসক্যাম্পে(বরফে ঘেরা এলাকায়) একটি হোটেলে ওঠেন। নিচে তারা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখনই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে হোটেলে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে কোনওরকমে হোটেল থেকে বাইরে বেরিয়ে আসেন পর্বতারোহীরা। কিন্তু মাত্র তিন-চারজন ছাড়া বাকিরা নিজেদের কোনও মালপত্রই উদ্ধার করতে পারেননি। এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়েছে ট্রাভেলার্স গিল্ড। হেলিকপ্টারের মাধ্যমে পর্বতারোহীদের উদ্ধার করে নিরাপদ কোনও জায়গায় পৌঁছে দেওয়ার আর্জি জানানো হয়েছে।


