Weather Update | নিম্নচাপের ফাঁড়া কাটলেও বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস, রয়েছে ধস-হড়পা বানের আশঙ্কাও!

Wednesday, July 8 2026, 11:48 am
Weather Update | নিম্নচাপের ফাঁড়া কাটলেও বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস, রয়েছে ধস-হড়পা বানের আশঙ্কাও!
highlightKey Highlights

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে গত সপ্তাহে বাংলাাজুড়ে যে বৃষ্টি হয়েছে, তাতে জুন মাসের বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হয়ে গিয়েছে।


বাংলা জুড়ে আজ বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে যেমন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তেমনই দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে গত সপ্তাহে বাংলাাজুড়ে যে বৃষ্টি হয়েছে, তাতে জুন মাসের বৃষ্টির ঘাটতি অনেকটাই পূরণ হয়ে গিয়েছে। জুন মাসের শেষে যেখানে দেশে বর্ষার ঘাটতি ছিল ৪০ শতাংশ, তা কমে ২০ শতাংশে নেমে এসেছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির ঘাটতি কমেছে ৮ শতাংশ। তবে বেশ কিছু জেলাতে এখনও ২০ থেকে ৩০ শতাংশ ঘাটতি রয়েছে বর্ষার। তবে নিম্নচাপ দূরে সরলেও অক্ষরেখার জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।এদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে ফের ধসের আশঙ্কা তৈরি হয়েছে লাগাতার বৃষ্টিতে। হড়পা বানের ভয়ও রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File