Eternal Light | ১৪তম দালাই লামার অনুপ্রেরণাদায়ী জীবন সফর নিয়ে প্রকাশিত হলো নতুন বই ‘ইটারনাল লাইট’!

Saturday, September 12 2026, 2:09 pm
Eternal Light | ১৪তম দালাই লামার অনুপ্রেরণাদায়ী জীবন সফর নিয়ে প্রকাশিত হলো নতুন বই ‘ইটারনাল লাইট’!
highlightKey Highlights

শৈশবের লামো থনডুপ থেকে শুরু করে ১৯৫৯ সালে ভারতে রাজনৈতিক আশ্রয় লাভ, নোবেল জয় এবং বিশ্বমঞ্চে করুণা ও সহনশীলতার প্রতীক হয়ে ওঠার অমলিন কাহিনী বইটিতে ধরা পড়েছে।


১৪তম দালাই লামার জীবনের অনুপ্রেরণাদায়ী সফর, শান্তি ও অহিংসার দর্শন এবং মানবকল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরে প্রকাশিত হলো বিশিষ্ট সাংবাদিক অরবিন্দ যাদবের বই ‘Eternal Light: The Life and Legacy of the 14th Dalai Lama’। Westland Books-এর উদ্যোগে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানে বইটি উন্মোচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবিভূষণ করণ সিং। উপস্থিত ছিলেন পদ্মশ্রী নওয়াং সামতেন ও পবন কে বর্মা। শৈশবের লামো থনডুপ থেকে শুরু করে ১৯৫৯ সালে ভারতে রাজনৈতিক আশ্রয় লাভ, নোবেল জয় এবং বিশ্বমঞ্চে করুণা ও সহনশীলতার প্রতীক হয়ে ওঠার অমলিন কাহিনী বইটিতে ধরা পড়েছে। প্রতিকূলতার মধ্যেও সত্য ও মানবিকতা আঁকড়ে বাঁচার বার্তা দেয় এই জীবনী গ্রন্থটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File