Eternal Light | ১৪তম দালাই লামার অনুপ্রেরণাদায়ী জীবন সফর নিয়ে প্রকাশিত হলো নতুন বই ‘ইটারনাল লাইট’!
Saturday, September 12 2026, 2:09 pm

Key Highlightsশৈশবের লামো থনডুপ থেকে শুরু করে ১৯৫৯ সালে ভারতে রাজনৈতিক আশ্রয় লাভ, নোবেল জয় এবং বিশ্বমঞ্চে করুণা ও সহনশীলতার প্রতীক হয়ে ওঠার অমলিন কাহিনী বইটিতে ধরা পড়েছে।
১৪তম দালাই লামার জীবনের অনুপ্রেরণাদায়ী সফর, শান্তি ও অহিংসার দর্শন এবং মানবকল্যাণে তাঁর অবদানের কথা তুলে ধরে প্রকাশিত হলো বিশিষ্ট সাংবাদিক অরবিন্দ যাদবের বই ‘Eternal Light: The Life and Legacy of the 14th Dalai Lama’। Westland Books-এর উদ্যোগে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানে বইটি উন্মোচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবিভূষণ করণ সিং। উপস্থিত ছিলেন পদ্মশ্রী নওয়াং সামতেন ও পবন কে বর্মা। শৈশবের লামো থনডুপ থেকে শুরু করে ১৯৫৯ সালে ভারতে রাজনৈতিক আশ্রয় লাভ, নোবেল জয় এবং বিশ্বমঞ্চে করুণা ও সহনশীলতার প্রতীক হয়ে ওঠার অমলিন কাহিনী বইটিতে ধরা পড়েছে। প্রতিকূলতার মধ্যেও সত্য ও মানবিকতা আঁকড়ে বাঁচার বার্তা দেয় এই জীবনী গ্রন্থটি।


