Estonia Defence Minister Resigns | অস্ত্র চুক্তি কেলেঙ্কারি, দায় স্বীকার করে পদত্যাগ এস্টোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেভকুরের

Key Highlightsবুধবার পদত্যাগের কথা ঘোষণা করে পেভকুর জানান, তাঁর মন্ত্রকের মধ্যে তৈরি হওয়া সমস্যার রাজনৈতিক দায় তিনি গ্রহণ করছেন।
৭৬৮.৫০ কোটি টাকারও বেশি (৭০ মিলিয়ন ইউরো) দুর্নীতির অভিযোগ। অস্ত্র চুক্তি কেলেঙ্কারির দায় স্বীকার করে পদত্যাগ করলেন এস্টোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর। সূত্রের খবর, ২০২৪ সালে ভারতের 'নেকো ডিফেন্স মিউনিশনস'-এর অধিগৃহীত একটি সংস্থার সঙ্গে চুক্তি করে এস্টোনিয়ার 'সেন্টার ফর ডিফেন্স ইনভেস্টমেন্টস'। অভিযোগ, ২০২৫ সালে শেষ পর্যন্ত যে গোলাবারুদ সরবরাহ করা হয়েছিল, তার কিছু অংশ ত্রুটিপূর্ণ এবং সেগুলির কোনওটাই ইউক্রেনে পাঠানো হয়নি। তবে পর্যাপ্ত অর্থ ততদিনে আদান প্রদান হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় পেভকুর বলেছেন, "এস্টোনিয়ার নিরাপত্তা কোনও একজন ব্যক্তির প্রকল্প নয়। এটা আমাদের যৌথ দায়িত্ব। তাই আজ প্রতিরক্ষা ক্ষেত্রের সামগ্রিক রাজনৈতিক দায়ভার আমাকেই নিতে হচ্ছে এবং উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রীর কাছে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করতে হবে।"
- Related topics -
- আন্তর্জাতিক
- ইউক্রেন
- ভারত
- প্রতিরক্ষা
- জালিয়াতি


