Anush Agarwalla | এশিয়ান গেমসে 'রিজার্ভ' লিস্টে ভারতের ১ নম্বর ইকুয়েস্ট্রিয়ান! অস্বচ্ছ নির্বাচনের অভিযোগ তুলে আদালতে সোনাজয়ী অনুশ
Saturday, June 20 2026, 3:52 pm

Key Highlightsভারতের অন্যতম সফল ইকুয়েস্ট্রিয়ান অনুশ শুক্রবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে এশিয়ান গেমসের দল নির্বাচনের প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানিয়েছেন।
এবার এশিয়ান গেমসের বাছাই প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ ভারতীয় ইকুয়েস্ট্রিয়ানের অন্যতম বড় মুখ অনুশ আগরওয়ালার। ড্রেসাজে বর্তমানে বিশ্বের ১৪ নম্বর, এশিয়ার ২ নম্বর এবং ভারতের এক নম্বর ইকুয়েস্ট্রিয়ান তিনি। সম্প্রতি ২০২৬ এশিয়ান গেমসের জন্য ভারতের ড্রেসাজ দল ঘোষণা করা হয়েছে। তাতে অনুশকে রাখা হয়েছে রিজ়ার্ভ তালিকায়। শুক্রবার দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, ভারতের ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশনের (EFI) অ্যাড-হক কমিটি সম্পূর্ণ অস্বচ্ছ এবং অন্যায্য পদ্ধতিতে দল নির্বাচন করেছে।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান গেমস
- হাইকোর্ট
- অলিম্পিক
- সোনা জয়ী


