EPFO | PF থেকে টাকা তোলা হবে আরও সহজ, UPI পেমেন্ট সিস্টেম চালু করার কথা ভাবছে EPFO!
Friday, April 24 2026, 4:08 pm

Key Highlightsএবার কোটি কোটি চাকরিজীবীর সুবিধার্থে তাদের পরিষেবা আরও আধুনিক করার পরিকল্পনা করছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)।
এবার কোটি কোটি চাকরিজীবীর সুবিধার্থে তাদের পরিষেবা আরও আধুনিক করার পরিকল্পনা করছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO)। জানা গিয়েছে, ইপিএফও টাকা তোলার প্রক্রিয়া আরও সহজ করতে ইউপিআই (UPI) পেমেন্ট সিস্টেম চালু করার কথা ভাবছে। আর এই ব্যবস্থা চালু হয়ে গেলে লেনদেনের গতি যেমন বাড়বে, তেমনই প্রক্রিয়াটি হবে আরও স্বচ্ছ এবং ঝামেলাহীন। যদিও এই বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে এবং ইপিএফওয়ের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়নি, তবে মনে করা হচ্ছে যে, ইপিএফওয়ের অফিসিয়াল পোর্টালে বা 'উমঙ্গ' (UMANG) অ্যাপে ইউপিআই অপশন যুক্ত করা হতে পারে।


