England vs Croatia | ৬ গোলের থ্রিলারে বাজিমাত, হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে জয় ইংল্যান্ডের!

Key Highlightsচলতি ফিফা বিশ্বকাপে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া হাইভোল্টেজ ম্যাচে ছয় গোলের রুদ্ধশ্বাস নাটক শেষে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
চলতি ফিফা বিশ্বকাপে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া হাইভোল্টেজ ম্যাচে ছয় গোলের রুদ্ধশ্বাস নাটক শেষে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। জোড়া গোল করে জয়ের নায়ক ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। প্রথমার্ধেই চারটি গোল হয়। ইংল্যান্ড দু'বার এগিয়ে গেলেও ক্রোয়েশিয়া গোল করে সমতা ফেরায়। তবে দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম ও মার্কাস রাশফোর্ডের গোল ক্রোয়েশিয়ার প্রত্যাবর্তনের সব পথ বন্ধ করে দেয়। প্রথমার্ধের ২-২ গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ইংল্যান্ড। ৪৭ মিনিটে ডেকলান রাইসের আক্রমণ গড়ে দেওয়া বল থেকে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে কোনাকুনি শটে গোল করেন জুড বেলিংহাম। ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে যায় থ্রি লায়ন্সরা। এরপর বেলিংহাম, গর্ডন, ও'রাইলি ও কেনদের একাধিক নিশ্চিত গোলের সুযোগ আটকে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার ডমিনিক লিভাকোভিচ।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফিফা
- ফিফা বিশ্বকাপ
- ইংল্যান্ড


