Emmanuel Macron in Syria | হোটেলের সামনে জোড়া বিস্ফোরণ! প্রাণ সংকট প্রেসিডেন্ট ম্যাক্রোঁ-র, আহত ১৮ জন
Tuesday, July 7 2026, 3:12 pm

Key Highlightsমঙ্গলবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে এক হোটেলের সামনে জোড়া বিস্ফোরণ। রাতে এই হোটেলেই ছিলেন ম্যাক্রোঁ।
সিরিয়া সফরে বিপত্তি। সিরিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে দেশের পর্যটন মন্ত্রকের দ্বারা পরিচালিত একটি হোটেলের সামনে জোড়া বিস্ফোরণ ঘটেছে। সোমবার রাতে এই হোটেলেই ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বিস্ফোরণের সময় হোটেল থেকে বেরিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শরা কুর্দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, এই হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। যার মধ্যে ৪ জনই পুলিশকর্মী। প্রাথমিক অনুমান, হামলার নেপথ্যে রয়েছে আইএস জঙ্গিরা।


