Electricity Bill | পেট্রোল-ডিজেলের পর এবার বাড়তে পারে আপনার ইলেকট্রিসিটি বিলও!
Monday, May 18 2026, 3:31 pm

Key Highlightsসেন্ট্রাল ইলেকট্রিসিটি অথারিটির তরফে ফিক্সড মান্থলি ইলেকট্রিসিটি চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে দেখা দিয়েছে জ্বালানি সংকট। মূল্যবৃদ্ধির কোপ পড়ছে একের পর এক জিনিসে। ইতিমধ্যে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। এবার আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে ইলেকট্রিসিটি বিলও! সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথারিটির তরফে ফিক্সড মান্থলি ইলেকট্রিসিটি চার্জ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যদি এই প্রস্তাব গৃহীত হয়, তাহলে বিদ্যুতের দাম অনেকটাই বৃদ্ধি পাবে। অল্প বিদ্যুৎ খরচ হলেও, বেশি বিল দিতে হবে। সূত্রের খবর, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি যেহেতু বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, তাদের ক্ষতিপূরণ করতেই এই মাসিক চার্জ বৃদ্ধির প্রস্তাবনা দেওয়া হয়েছে।


