Falta Re-election | ভোটের রেজাল্ট বেরোনোর পর ফের নির্বাচন! ফলতায় নজিরবিহীন নির্দেশ কমিশনের

Sunday, May 3 2026, 3:25 am
Falta Re-election | ভোটের রেজাল্ট বেরোনোর পর ফের নির্বাচন! ফলতায়
নজিরবিহীন নির্দেশ কমিশনের
highlightKey Highlights

ফলতার ২৮৫ টি বুথেই পুনর্নির্বাচন হবে, শনিবার রাতে ঘোষণা করেছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল।


গত ২৯ তারিখ দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়েছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে। কমিশন সূত্রে খবর, ওই কেন্দ্রে একাধিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। শনিবার রাত ৯টার পর রাজ্যের সিইও মনোজ আগরওয়াল জানান, আগামী ২১ মে ফলতার ২৮৫টি বুথে ফের ভোটগ্রহণ হবে। ২৪ মে এই কেন্দ্রের গণনা ও ফলপ্রকাশ হবে। সম্ভবত সাম্প্রতিককালে এবারই প্রথম ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮ এ ধারা প্রয়োগ করে ফলপ্রকাশের পর ফের পুনর্নির্বাচন হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File