Election Commission | এবার ভোটের ডিউটি পালন করবেন চিকিৎসকরাও, নির্বাচনের আগে বড় ঘোষণা কমিশনের!

Thursday, March 26 2026, 7:52 am
Election Commission | এবার ভোটের ডিউটি পালন করবেন চিকিৎসকরাও, নির্বাচনের আগে বড় ঘোষণা কমিশনের!
highlightKey Highlights

ভোটের ডিউটি এবার পালন করতে হবে চিকিৎসকদেরও। ভোটে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের চিঠি আসে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নামেও।


ভোটের আগে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। ভোটের ডিউটি এবার পালন করতে হবে চিকিৎসকদেরও। ভোটে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের চিঠি আসে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নামেও। ইতিমধ্যে সোমবার আরামবাগের প্রফুল্ল চন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ৪৯ জন চিকিৎসককে ভোটের কাজে যোগদানের জন্য চিঠি পাঠায় কমিশন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-সহ বিভিন্ন বিভাগেরই চিকিৎসকদের ভোটের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভোটের কাজে এবার চিকিৎসকদের নিয়োগ করা হলে, হাসপাতালগুলিতে রোগী পরিষেবা আরও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। সেক্ষেত্রে কমিশনের ব্যাখ্যা, চিকিৎসকদের ডিউটি ডিও রা দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File