Election Commission | ‘ভোটে কারচুপি হয়ে থাকলে প্রমাণ দিন’, জ্ঞানেশ কুমারের পক্ষে সওয়াল ১২৪ প্রাক্তন আমলার
Sunday, October 11 2026, 3:41 am

Key Highlightsঅবসরপ্রাপ্ত আমলাদের দাবি, শুধু মাত্র সন্দেহের বশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা যায় না৷
ভোটে কারচুপি ও ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ঘিরে দেশজুড়ে চলছে বিতর্ক এবং বিক্ষোভ। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (EC) পাশে দাঁড়ালেন দেশের ১২৪ জন প্রাক্তন আমলা ও কূটনীতিক। নাগরিকদের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ১২৪ জন অবসরপ্রাপ্ত আইএএস, আইএফএস অফিসাররা দাবি, ভোটে রিগিংয়ের যে অভিযোগ তোলা হয়েছে, তার স্বপক্ষে জোরাল প্রমাণ থাকা প্রয়োজন৷ শুধু মাত্র সন্দেহের বশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা যায় না। চিঠিতে বলা হয়েছে, ‘আমরা কোনও দলের সঙ্গে নেই৷ কিন্তু যেভাবে কোনও প্রমাণ ছাড়াই বার বার বলা হচ্ছে নির্বাচনের রিগিং হয়েছে, যতবার এটা বলা হচ্ছে আমাদের গণতান্ত্রিক বিশ্বাসে আঘাত লাগছে৷’ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এরও সমর্থন করেছেন তাঁরা।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি সরকার
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- বিচারপতি


