Election Commission | থাকবে ২২০০-২৩০০ কেন্দ্রীয় বাহিনী, চিহ্নিত করা হয়েছে ‘স্পর্শকাতর’ বুথও, দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা কমিশনের!

Sunday, April 26 2026, 4:45 pm
Election Commission | থাকবে ২২০০-২৩০০ কেন্দ্রীয় বাহিনী, চিহ্নিত করা হয়েছে ‘স্পর্শকাতর’ বুথও, দ্বিতীয় দফার ভোটে কড়া নিরাপত্তা কমিশনের!
highlightKey Highlights

দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে নির্বাচন কমিশন।


দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্যে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে নির্বাচন কমিশন। এই দফায় ২২০০ থেকে ২৩০০ কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানানো হয়েছে। এছাড়াও চিহ্নিত করা হয়েছে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ‘স্পর্শকাতর’ বুথ।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, প্রতি ১০টি বুথের জন্য একটি কিউআরটি টিম থাকবে। যে কোনও সমস্যায় গুগল ম্যাপের সাহায্যে বুথে পৌঁছতে পারবে। সরু গলির জন্য মোটর সাইকেল নিয়ে এড়িয়া ডোমিনেশনের জন্য বলা হয়েছে। বুথের বাইরে যে রাস্তা দিয়ে ভোটাররা যাবেন সেখানেও সিসিটিভি লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File