Voter List | ডিলিটেড হয়েছে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম, সোমবার রাতেই ভোটার তালিকা ফ্রিজ় করতে চলেছে কমিশন!
Monday, April 6 2026, 3:55 pm

Key Highlightsরাজ্যের SIR সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সোমবার রাতেই ভোটার তালিকা ফ্রিজ় করতে চলেছে নির্বাচন কমিশন।
রাজ্যের SIR সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সোমবার রাতেই ভোটার তালিকা ফ্রিজ় করতে চলেছে নির্বাচন কমিশন। যে ভোটারদের নাম ডিলিট হয়েছে অর্থাৎ যাঁদেরকে এ বার ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, তাঁর নাম ভোটার তালিকায় সংযোজিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করা হচ্ছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের অর্থাৎ ‘বিবেচনাধীন’ সব ভোটারের নথি যাচাই সম্পূর্ণ হয়েছে বলে জানাচ্ছে CEO অফিস। এই ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৪৫% ভোটারের নাম অর্থাৎ প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম ডিলিটেড হয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- নির্বাচন কমিশন


