WB Assembly Election | আগামীকাল ফের ভোট, রাজ্যের একাধিক বুথে পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের!
Friday, May 1 2026, 1:19 pm

Key Highlights২৯ এপ্রিলের ভোটে অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুটি বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন।
২৯ এপ্রিলের ভোটে অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুটি বিধানসভা কেন্দ্রের কয়েকটি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন। ২ মে, শনিবার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে পুর্ননির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪২ নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা-উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩) এবং ১৪৩ নম্বর ডায়মন্ড হারবার বিধানসভা-বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্বাচন হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন


