Election Commision | শাহের সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা! কলকাতা পুলিশের ডিসি-সহ চার আধিকারিককে সাসপেন্ড কমিশনের
Saturday, April 4 2026, 2:19 pm

Key Highlightsডিসি-সহ চার পুলিশ আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন। একইসঙ্গে সংশ্লিষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রোড শো’তে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। পাল্টা সকাল থেকে ভবানীপুরে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত শুরু হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের বাড়ির সামনে রোড শো পৌঁছতেই বিজেপি এবং তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কালীঘাটে ব্যাপক অশান্তির ঘটনায় এবার ডিসি সহ চার পুলিশ আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট চার আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- রাজনীতি
- রাজনীতিবিদ
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- শহর কলকাতা


