Rajya Sabha | রাজ্যসভায় আট রাজ্যের ২৬ আসনের জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের!
Friday, May 22 2026, 1:05 pm

Key Highlightsরাজ্যসভায় আট রাজ্যের ২৬ আসনের জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন।
রাজ্যসভায় আট রাজ্যের ২৬ আসনের জন্য ভোটের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। আগামী ১৮ জুন একসঙ্গে ওই ২৬ আসনে নির্বাচন হবে। এই ২৬ আসনের মধ্যে ২৪ আসনের বর্তমান সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। বাকি দুই আসনে ভোট হচ্ছে সাংসদরা মেয়াদের আগেই ইস্তফা দেওয়ায়। যে আট রাজ্যে নির্বাচন হচ্ছে সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মণিপুর, মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ, কর্নাটক এবং মিজোরাম। এর বাইরে মহারাষ্ট্রের এক আসন ও তামিলনাড়ুর এক আসনে রাজ্যসভার উপনির্বাচন হতে চলেছে। এই আট রাজ্যের মধ্যে অন্ধ্রে ৪, গুজরাটে ৪, ঝাড়খণ্ডে ২, মধ্যপ্রদেশে ৪, মণিপুরে ১, মেঘালয়ে ১, রাজস্থানে ৪, অরুণাচলে ১, কর্নাটকে ৪, মিজোরামে ১ আসনে ভোট হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্যসভা
- নির্বাচন কমিশন


