Egg Price in India | যুদ্ধপরিস্থিতির জেরে হু হু করে কমছে ডিমের দাম, মাথায় হাত ব্যবসায়ীদের
Thursday, March 12 2026, 4:55 pm

Key Highlightsযুদ্ধ কবে শেষ হবে তার কোনও নিশ্চয়তা নেই, ফলে ডিমের বাজারেও বাড়ছে অনিশ্চয়তা।
যুদ্ধের জেরে উপসাগরীয় দেশগুলিতে ভারতের ডিম রফতানি বন্ধ হয়ে গিয়েছে।এর জেরে দেশের একাধিক রাজ্যের ডিমের দাম কমে গেছে। ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি (এনইসিসি) সূত্রে খবর, কর্নাটকে আগে যেখানে প্রতি ডিমের দাম ছিল ৭.০৬ টাকা, মাত্র এক সপ্তাহে সেটা ৪.৬০ টাকায় নেমে এসেছে। বঙ্গে বার্ষিক ডিম উৎপাদন হয় প্রায় ১৮,৬০০ কোটি টাকার, যা ভারতে তৃতীয় স্থানে রয়েছে। এই রাজ্যে ডিমের দাম সাধারণত সারা বছর ৫ থেকে ৬ টাকার মধ্যে থাকে। সেই বাজার মূল্য ৩.৫০ থেকে ৩.৮০ টাকার মধ্যে নেমে এসেছে। যার ফলে প্রতি ডিমে প্রায় ১.৫০ টাকার ক্ষতি হচ্ছে।
- Related topics -
- দেশ
- মুরগির ডিম
- হাঁসের ডিম
- মূল্যহ্রাস
- ভারত


