ED summons IPAC Chief | কয়লা পাচার মামলায় কড়া ইডি, IPAC-এর প্রধান ঋষি রাজকে তলব দিল্লির!

Sunday, April 19 2026, 5:43 pm
ED summons IPAC Chief | কয়লা পাচার মামলায় কড়া ইডি, IPAC-এর প্রধান ঋষি রাজকে তলব দিল্লির!
highlightKey Highlights

সোমবারই দিল্লির দফতরে আইপ্যাকের কর্ণধার ঋষি রাজকে হাজিরার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


গত ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। সংস্থার আরেক প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাসভবনেও তল্লাশি চালিয়েছিল ইডি। ১৪ এপ্রিল কয়লা পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চাণ্ডেল। আইপ্যাকের দিল্লি, হায়দরাবাদ বেঙ্গালুরুর একাধিক অফিসে তল্লাশি করেছিল ইডি। সোমবারই IPAC এর কর্ণধার ঋষি রাজকে দিল্লিতে হাজিরার নির্দেশ দিল ইডি অফিসাররা। ঋষি রাজের গ্রেফতারি নিয়ে ফের চাঞ্চল্য ছড়িয়েছে ভোট পূর্ববর্তী বাংলায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File